০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী

  • আপডেট: ০৮:৫০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • 14

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মঙ্গলবার ২০ অক্টোবর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবনী। সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি আর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে নবমী পূজার আয়োজন।১০৮টি নীলপদ্মে দেবীর পূজা এবং সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে মহাসমারোহে মহাআরতি শুরু হবে যা গভীর রাত পর্যন্ত চলবে। পূজামণ্ডপগুলোতে দেবী দুর্গার অর্চনা, অঞ্জলি প্রদান ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন ভক্তরা। বাংলাদেশের প্রচলিত পঞ্জিকা অনুযায়ী, পালিত হচ্ছে মহানবমী। এদিনও বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার পূজা, আরতি ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। বিজয়ার দিনে ভক্তদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্য প্রকাশের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ৩দিন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজাকে ঘিরে বিভিন্ন স্থানে দর্শনার্থীদের সমাগমও ঘটছে।

সর্বাধিক পঠিত