ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ১২ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেয় সংস্খাটি। রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে অনুষ্ঠিত হবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন। এর ২১ জানুয়ারি প্রথম ধাপের নির্বাচন ও ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের নির্বাচন হবে। আর আরবি রমজান মাসের পরে তৃতীয় ধাপের নির্বাচন ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের নির্বাচন ১৩ মে এবং পঞ্চম ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সিইসি ছাড়াও অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত



















