০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে, চারপাশে রাসায়নি গন্ধ

  • আপডেট: ০৫:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 11

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এর ওষুধ কারখানায় লাগা আগুন পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, বুধবার সকাল ১০টা ১০ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পান তারা। এরপর একে একে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি অগ্নি নির্বাপণের কাজে যোগ দেয়। সবার চেষ্টায় বেলা ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন জানান, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির ওই কারখানাটি ফার্মাসিউটিক্যালস ক্যাটাগরির। সেখানে ৩৮৫ জন শ্রমিক কাজ করেন। এ ঘটনায় দুপুর পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ কারখানায় বুধবার সকালে আগুন লাগার পর ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কারখানার দ্বিতীয় ইউনিটের ৫ তলা ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সে সময় অনেক দূর থেকেও কারখানার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। আগুনের তীব্র তাপ ও রাসায়নিরে ঝাঁঝালো গন্ধে আশপাশে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। কারখানার ভেতরে রাসায়নিক ও বিভিন্ন শিল্পজাত উপকরণ থাকায় অগ্নিনির্বাপণ কার্যক্রমও জটিল হয়ে পড়ে। গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ কারখানায় বুধবার সকালে আগুন লাগে। আগুন লাগার পরপরই কারখানার ভেতরে থাকা পানির ব্যবস্থা ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে একপর্যায়ে পানির সংকট দেখা দেয়। পরে গাজীপুর, টঙ্গী, উত্তরা ও আশপাশের বিভিন্ন স্থান থেকে পানিবাহী গাড়ি এনে আগুন নেভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কেন ওই কারখানায় আগুন লাগল, আগুনে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে আগুনে ভেতরে থাকা ওষুধ, ওষুধ তৈরির উপকরণ ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ ও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা শাখায় অগ্নিসংযোগ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন ৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে, চারপাশে রাসায়নি গন্ধ

আপডেট: ০৫:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬