০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে ছুরি দিয়ে হামলার চেষ্টা

  • আপডেট: ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 12

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে বলে দাবি তার দল মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্ত ওই নারীর নাম নাম অনুসূয়া সাহা, বয়স ৩৮ বছর। পুলিশ ঘটনাটিকে ‘বাগবিতণ্ডা’ বলছে। তবে হামলা বা ছুরি থাকার বিষয়ে পুলিশের বক্তব্যে কোনো উল্লেখ নেই। অন্যদিকে, মমতার দলের সাধারণ সম্পাদক দোলা সেনের অভিযোগপত্রে আটক ওই নারীর নাম তন্নিষ্ঠা সাহা বলে উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, ওই নারী একজন সিভিক ভলান্টিয়ার এবং নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি হিসেবে পরিচয় দেন। সন্ধ্যা ৬টার দিকে মমতা বাসভবন থেকে বের হওয়ার সময় ওই নারী তাকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং হামলার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা শাখায় অগ্নিসংযোগ

ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতাকে ছুরি দিয়ে হামলার চেষ্টা

আপডেট: ১১:৩৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬