০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন

  • আপডেট: ১২:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 8

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গাজীপুরের টঙ্গীতে চেরাগ আলীতে অবস্থিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানার একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বেক্সিমকো রোডে অবস্থিত কারখানার ভবনে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কারখানার ভেতরের একটি ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রাথমিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে উত্তরা, গাজীপুরসহ বিভিন্ন স্টেশনের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে এই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা শাখায় অগ্নিসংযোগ

টঙ্গীর চেরাগ আলীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন

আপডেট: ১২:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬