০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা শাখায় অগ্নিসংযোগ

  • আপডেট: ০৯:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • 1

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কাগজপত্র পুড়ে গেছে। শাখা ব্যবস্থাপক জানান, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। মঙ্গলবার ১৩ অক্টোবর দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ। তিনি জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তার পরিবর্তে দায়িত্বে থাকা আরেকজন রাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শাখা ব্যবস্থাপক আরও জানান, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়েছে বলে তাদের ধারণা। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। বুধবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক লিখিত অভিযোগ দিতে থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা শাখায় অগ্নিসংযোগ

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের নেত্রকোনা শাখায় অগ্নিসংযোগ

আপডেট: ০৯:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬