১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করেরহাট রেঞ্জের অভিযানে অবৈধ বালি বোঝাই ডাম্পার ট্রাক আটক

  • আপডেট: ০২:১৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 15

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : বিভাগীয় বন কর্মকর্তা, চট্টগ্রাম উত্তর বন বিভাগ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ১২ অক্টোবর সোমবার রাতে করেরহাট রেঞ্জাধীন করেরহাট বিট কাম চেক স্টেশনের দক্ষিণ অলিনগর/চিকনছড়া নামক এলাকায় এক সাঁড়াশি অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিবহন ও পাচারের সময় বালি বোঝাই ডাম্পার ট্রাক (ভোলা- ড ১১-০০২৩) আটক ও জব্দ করা হয়। এসময় বালু উত্তোলনের সাথে জড়িত থাকার অপরাধে মো: জহির উদ্দীন নামের একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত বালি বোঝাই গাড়িটি স্থানীয় ব্যবস্থাপনায় করেরহাট রেঞ্জ কার্যালয় হেফাজতে রাখা হয়েছে। জানাগেছে, করেরহাটের সহকারী বন সংরক্ষক রেজাউল মৃধার তত্বাবধানে ও সহকারী বন সংরক্ষক মারুফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় করেরহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা সুরজিত চৌধুরীর টহল দলের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানে সফলতার কারণে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, অভিনন্দন জানিয়েছেন এবং চলমান অভিযান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন ।

সর্বাধিক পঠিত