০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

  • আপডেট: ০৪:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • 6

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানে গিয়ে ভারতের অভ্যন্তরে আটক পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে উপজেলার নারায়ণপুর সীমান্তের ২০৫৭ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করে। ফেরত আসা দুই পুলিশ সদস্য হলেন- ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান হোসেন ও কনস্টেবল রহিত দেওয়ান। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন বিজিবি- ৬০ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে আটক হন ওই দুই পুলিশ সদস্য।

সর্বাধিক পঠিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, ৫ জনই সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

আপডেট: ০৪:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬