০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির কাজীরহাটে বন বিভাগের বিশেষ অভিযান

  • আপডেট: ০১:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 18

মুজাহিদ কাজী, ফটিকছড়ি থেকে | সূর্যোদয় : ফটিকছড়ি উত্তর উপজেলার কাজীরহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জ্বালানি ও গোলকাঠ বোঝাই একটি চাঁন্দের গাড়ি (জিপ) জব্দ করেছে বন বিভাগ। সোমবার ১২ অক্টোবর চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও স্টাফদের যৌথ অভিযানে কাঠসহ গাড়িটি আটক করা হয়। বন বিভাগ জানিয়েছে, জব্দকৃত চাঁন্দের গাড়িটিতে বোঝাই করে আনুমানিক ৭০ ঘনফুট জ্বালানি কাঠ পাচার করা হচ্ছিল। এছাড়াও, একই অভিযানে পৃথক আরেকটি অভিযানে ১৫ ঘনফুট জ্বালানি কাঠ এবং ৩২ ঘনফুট ওজনের ৩৫ টুকরা বিবিধ গোলকাঠ জব্দ করা হয়। জব্দকৃত গাড়ি এবং আকাশমণি ও বিবিধ প্রজাতির গোলকাঠ ও জ্বালানি কাঠগুলো বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ অফিস হেফাজতে রাখা হয়েছে। বন অপরাধ দমনে এবং সরকারি বনজ সম্পদ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার আতিকুর রহমান। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত