০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলশীতে জমি দখল ও হামলার অভিযোগে পিটু চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

  • আপডেট: ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 15

চট্টগ্রাম ব্যুরো <:> চট্টগ্রাম নগরীর খুলশী থানায় জমি দখলের চেষ্টা, অনধিকার প্রবেশ, হামলা, অবৈধভাবে আটকে রাখা, ভাঙচুর, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।গত ২ জুন ২০২৬ তারিখে দায়ের করা এজাহারের ভিত্তিতে খুলশী থানায় মামলা নং-০২ রুজু করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩৪২, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৮০, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় নথিভুক্ত হয়েছে। মামলার বাদী মো. বেলাল হোসেন বাবুল (৫৫) অভিযোগ করেন, দক্ষিণ খুলশীর ডেবারপাড় এলাকার অপরূপা হাউজিং সোসাইটির একটি ১০ কাঠার সম্পত্তিতে দীর্ঘদিন ধরে কেয়ারটেকারদের মাধ্যমে বৈধভাবে ভোগদখল করে আসছিলেন জমির মালিক সামসুন নাহার বেগম। গত ২৫ মে ২০২৬ ভোরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জোরপূর্বক প্রবেশ করে কেয়ারটেকারদের মারধর, কুপিয়ে আহত, অবৈধভাবে আটক, ভাঙচুর ও মালামাল লুটপাট করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামিরা হলেন মো. রাকিবুল আলম চৌধুরী ওরফে পিটু চৌধূরী, তানভির, আব্দুল মান্নান, জাকির হোসেন (জাকিরা), আনোয়ার হোসেন ও হৃদয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে, মামলার ১ নম্বর আসামি মো. রাকিবুল আলম পিটু চৌধূরীকে ঘিরে ফটিকছড়ি উপজেলাসহ বিভিন্ন এলাকায় জমি দখলের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়ির ভূজপুর থানার সামনে একটি জমি দখলকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপির কর্মী কুতুব নামের এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওকে কেন্দ্র করে সে সময় ফটিকছড়ি জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ওই অডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, নারায়ণহাট ইউনিয়নের কাট্টশ্যা এলাকায় অন্যের জমি জবরদখলের অভিযোগেও রাকিবুল আলমের নাম উঠে এসেছে।স্থানীয় একাধিক সূত্রের দাবি, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরকারি খাসজমি এবং মামলা-মোকদ্দমা চলমান বিরোধপূর্ণ জমি ক্রয় করে পরবর্তীতে সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে জোরপূর্বক দখলের অভিযোগও অতীতে তার বিরুদ্ধে একাধিকবার উঠেছে। বর্তমানে খুলশী থানা পুলিশ মামলাটি তদন্ত করছে।

সর্বাধিক পঠিত

শিক্ষামন্ত্রী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের আন্দোলনে কাঁপছে দিল্লি

খুলশীতে জমি দখল ও হামলার অভিযোগে পিটু চৌধুরীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আপডেট: ০৯:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬