০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড় দীঘিরপাড়ে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা

  • আপডেট: ০৯:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 4

চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের বড় দীঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোডের একটি আবাসিক এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনের জন্য ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।রোববার (২৬ জুলাই) সকালে মুখে মাস্ক পরে হামলা এ হামলা চালায়। তারা নির্মাণশ্রমিক ও প্রহরীদের মারধর করে এবং তিনটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়–ভাটিয়ারী লিংক রোড–সংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। হাটহাজারী থানার বড় দীঘিরপাড়ের পাইকারি চাল ও চিনির ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন ১০ তলা ওই ভবন নির্মাণ করছিলেন। স্থানীয়রা বলছেন, এ এলাকায় নীরবে বড় অঙ্কের চাঁদাবাজি চলছে। বেশ কয়েকটি নির্মাণাধীন বাড়িতে দফায় দফায় চাঁদা দাবি করা হয়েছে। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে বাড়িটিতে হামলার ঘটনা দেখেছি। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে আশপাশের ভবনে চাঁদা দাবি প্রসঙ্গে তিনি বলেন, তিনি বলেন, আমরা ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির বিষয়টি জেনেছি।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও যান চলাচল বন্ধ, জনজীবনে স্থবিরতা

বড় দীঘিরপাড়ে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা

আপডেট: ০৯:১২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬