১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

  • আপডেট: ০৭:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
  • 701

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার আগে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে মো. আবদুল্লাহ, শাকচরের সাইফ উল্যাহর ছেলে তানজিদুল ইসলাম ও হামছাদীর আমান আহমদের মেয়ে জান্নাতুল মুনতাহা। তিন শিশুর বয়স ১৪ মাস থেকে ১৮ মাসের মধ্যে বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসক।

পুলিশ, চিকিৎসক ও নিহত শিশুর স্বজনরা জানান, বিকালে বাঞ্চানগর এলাকার মোহন মিয়ার ছেলে আবদুল্লাহ সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। এরপর তাকে বিভিন্ন জায়গায় খোঁজার পর পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইভাবে হামছাদীর জান্নাতুল মুনতাহা ও শাকচরের তানজিদুল ইসলাম বাড়ির পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মৃত বলে জানা যায়। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন তিন শিশুর মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

লক্ষ্মীপুরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু

আপডেট: ০৭:৩৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১