১১:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ চলছে

  • আপডেট: ০৩:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • 7

সূর্যোদয় ডেস্ক : || :  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রবিবার ১৯ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এ কর্মসূচি চলছে বলে জানা গেছে। গত ১০ জুলাই উপজেলার কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সরাইল থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

শরিক দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ, অংশ নেয়নি ২টি দল

সকাল ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ চলছে

আপডেট: ০৩:৫২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬