০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকারের স্বর্ণ গায়েবের ঘটনায় আতঙ্ক গ্রাহকরা

  • আপডেট: ০৬:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
  • 178

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার এক গ্রাহকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ার পর আতঙ্ক বিরাজ করছে অন্য গ্রাহকদের মাঝেও। ২ জুন রোববার সকাল থেকে নগরীর চকবাজার এলাকায় ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে দেখা গেছে, সেখানে সকাল ১০টা থেকে স্বাভাবিক লেনদেন শুরু হলেও ১০টার পর ভিড় বাড়তে থাকে লকারের গ্রাহকদের। একের পর এক গ্রাহক এসে নিজেদের লকার এবং লকারে থাকা স্বর্ণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে কি-না দেখতে চান। ব্যাংকের আনুষ্ঠানিকতা বজায় রেখে একের পর এক গ্রাহক লকার রুমে ঢুকছেন এবং লকার খুলে সবকিছু চেক করে বের হয়ে আসছেন। এসময় কয়েকজন লকার গ্রাহক বলেন, আমরা সত্যিকার অর্থেই আতঙ্কিত। সকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে এই শাখার লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ার খবর পেয়ে ব্যাংকে ছুটে এসেছি। এখানকার লকারে আমারও মূল্যবান স্বর্ণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস রাখা। ইসলামী ব্যাংক চকবাজার শাখার ব্যবস্থাপক শফিকুল মওলা গ্রাহকদের আতঙ্ক ও লকার গ্রাহকদের ভিড়ের সত্যতা স্বীকার করে বলেন, আমরা পুরো ঘটনাটি খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি অতি দ্রুতই তাদের প্রতিবেদন দাখিল করবে। এ ছাড়া লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণালংকার উধাও হয়ে যাওয়ার ঘটনা নগরীর চকবাজার থানায় জানানো হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এদিকে লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ হারানো চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী সড়কের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা রোকেয়া বারী বলেন, আমার লকার থেকে কিভাবে এতো বিপুল পরিমাণ স্বর্ণ গায়েব হয়ে গেলো এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষ এখনও কোনো সদুত্তর দিতে পারেনি।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকারের স্বর্ণ গায়েবের ঘটনায় আতঙ্ক গ্রাহকরা

আপডেট: ০৬:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪