সূর্যোদয় ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। সভার বিভিন্ন ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান। গ্রেপ্তার দুইজন হলেন ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মো. জামান বাবু (২৩) ও একই ওয়ার্ডের ভাঙা দীঘিরপাড় এলাকার সাইফুল ইসলাম সজিব (২৫)।পুলিশ জানায়, সভার খবর পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন। এ ঘটনায় গতকাল রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ওই সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে থেকে জড়িত দুইজনকে রাতে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















