সূর্যোদয় ডেস্ক : বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সারজিস আলম বলেন, একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরণের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে – এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।’ তিনি আরও বলেন, ‘বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা। এ অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সাথে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম।
০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
















