১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

  • আপডেট: ০১:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 18

সূর্যোদয় ডেস্ক : রাজধানী ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রাহক। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১ জুন সোমবার সকাল ৯টার দিকে ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ সমাবেশ শুরু করেন সাধারণ গ্রাহকেরা। শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে হঠাৎ পুলিশ তাদের ওপর লাঠিপেটা শুরু করে। পাশাপাশি জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিক্ষোভ কর্মসূচিতে নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব পালন করা মো. খুরশীদ আলমকে ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকরা। আর শান্তিপূর্ণ বিক্ষোভ করার সময় পুলিশ হঠাৎ লাঠিচার্জ করে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় দিলকুশা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের জলকামান নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বেশ কিছু লোক আহত হয়েছে। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা

দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট: ০১:৩৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬