১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

  • আপডেট: ১২:১৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • 12

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন— জয় (১৯) এবং সীমান্ত (২২ )। তাদের দুজনের বাড়ি রাউজান উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেন। এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে দৈনিক সূর্যোদয়কে জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুই যুবক মারা যান। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত

আপডেট: ১২:১৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬