০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতা মেলেনি, ফটিকছড়িতে পথে পথে পড়ে আছে কোরবানির চামড়া

  • আপডেট: ০৪:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • 7

সূর্যোদয় ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে এবার কোরবানির পশুর চামড়া বিনা মূল্যে নিয়ে যাওয়ার লোকও পাওয়া যায়নি।। শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার ঐতিহ্যবাহি বিবিরহাট বাজারে দেখা যায়, সড়ক, ফুটপাত ও দোকানের সামনে সারি সারি গরুর চামড়া পড়ে আছে। কিছু চামড়া থেকে ইতিমধ্যে দুর্গন্ধ বের হতে শুরু করেছে। স্থানীয় লোকজন জানান, ঈদের দিন দুপুর থেকেই উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে চামড়া সংগ্রহ করে বাজারে আনতে থাকেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও তাঁরা আশা করেছিলেন, রাতে ট্যানারি প্রতিনিধি বা বড় পাইকারেরা এসে চামড়া কিনবেন। কিন্তু গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও বড় কোনো ক্রেতার দেখা মেলেনি। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত এসব অপসারণ না করা হলে দুর্গন্ধ ও পরিবেশদূষণ আরও বাড়বে।

কালশী বস্তিতে আনন্দহীন বেদনাদায়ক কান্নার ঈদ

ক্রেতা মেলেনি, ফটিকছড়িতে পথে পথে পড়ে আছে কোরবানির চামড়া

আপডেট: ০৪:১৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬