০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

  • আপডেট: ০৬:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • 6

ছবিটি এআই দিয়ে তৈরি

সূর্যোদয় ডেস্ক : হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আজও ৮ শিশু মারা গেছেন। যা একদিনে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম রোগের লক্ষণ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৬৪ শিশু । এই নিয়ে ১৫ মার্চ থেকে আজ ২৬ এপ্রিল পর্যন্ত হামের লক্ষণে মারা গেছেন ২১৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১৬, যা গতকাল ছিল ২২৯ জন। এদিকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন, যা গতকাল ছিল ২০ হাজার ৩৭৫ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৭ হাজার ৯৫৫ জন, যা গতকাল ছিল ১৭ হাজার ৯১ জন।

সর্বাধিক পঠিত

হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

আপডেট: ০৬:৩১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬