০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে রাত ৮টায় দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

  • আপডেট: ০১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • 18

সূর্যোদয় ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সারাদেশে সব দোকান, বিপণি বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে আরও বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে হোটেল, ফার্মেসি, জরুরি প্রয়োজনীয় সেবার দোকান এবং কাঁচাবাজারকে এ নিয়মের বাইরে রাখা হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ বলেছেন, আজ আমরা নোটিশ দিচ্ছি। এটি আজ থেকে কার্যকর হবে।

সর্বাধিক পঠিত

অনুমতি ছাড়া কোনো প্রবাসী পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবেন না

বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে রাত ৮টায় দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

আপডেট: ০১:৪৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬