০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের রিয়াদ শহরে বিদ্যুৎস্পর্শে দুই যুবক নিহত

মাকসুদর রহমান, রিয়াদ থেকে: সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পর্শে মারা গেছেন কিশোরগঞ্জ জেলার ভৈরবের দুই যুবক। গত২৬ মে রোববার দুপুরে রিয়াদ শহরের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত যুবকরা হলেন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের হাজিবাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়ালবাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)। জানা যায়, সাফিকুল মিয়া দুই সপ্তাহ আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে আসেন। আর মোজাহিদ আড়াই বছর ধরে এখানে কর্মরত ছিলেন। একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরে একসঙ্গে থাকতেন এবং কাজ করতেন। গত রোববার শহরের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে তারা বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মারা যান। একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবকরাই ছিল দুটি পরিবারের উপার্জনকারী।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবের রিয়াদ শহরে বিদ্যুৎস্পর্শে দুই যুবক নিহত

আপডেট: ১২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪