০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল এর একযোগে পদত্যাগ

  • আপডেট: ০৫:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 44

সূর্যোদয় ডেস্ক : || : সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। তারা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার ২৩ জুন বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইমরুল কায়েস রানা। জাগো নিউজকে তিনি বলেন, ‘আমরা একযোগে ১৭ জন পদত্যাগ করেছি। তবে একসঙ্গে এতসংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়ে রেজাউল করিম পদত্যাগ করেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানও পদত্যাগ করেছিলেন।

সর্বাধিক পঠিত

সব নাগরিকের গর্বিত পরিচয়—আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী

৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল এর একযোগে পদত্যাগ

আপডেট: ০৫:২৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬