০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

  • আপডেট: ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 10

সূর্যোদয় ডেস্ক ● বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে বাজারে এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ২০৪ টাকা, যা এতদিন ছিল ১৯৯ টাকা। ব্যবসায়ীদের মূল্য সমন্বয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ২ সেপ্টেম্বর এ অনুমোদন দেওয়া হয়। এর আগে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর আবেদন করেছিলেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। বুধবার ২ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কক্ষে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লিটারপ্রতি ৫ টাকা দাম সমন্বয়ের অনুমতি দেওয়া হয়। দাম বাড়ানোর পর বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়েছে। এসব কারণ দেখিয়ে আমদানিকারকরা দাম বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি ছিল আরও বেশি দাম বাড়ানোর। সরকার তা সমন্বয় করে লিটারপ্রতি ৫ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য সচিব বলেন, বাজারে বর্তমানে ভোজ্যতেলের কোনও সংকট নেই। পরিস্থিতি বিবেচনা করেই সরকার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বাধিক পঠিত

সংসদীয় কমিটি গঠন,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সরোয়ার আলমগীর এমপি

লিটারে ৫ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

আপডেট: ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬