চট্টগ্রাম ব্যুরো ● ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিশেষ অভিযান চালিয়ে একটি এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ ও দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় হেঁয়াকো বাজারে এ অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অভিযানকালে বাজারে অবস্থিত রাজা এলপিজি ফিলিং ও কনভার্সন সেন্টারে রান্নার গ্যাসের সিলিন্ডারে এলপিজি রিফিল করা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে সেবাগ্রহীতাদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে মোট ১টি মামলা করা হয়েছে এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:









