০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট কমিউনিটি অফ ওমান এর আহ্বায়ক কমিটি গঠিত

  • আপডেট: ০১:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • 15

সুজন দে অপু, ওমান ব্যুরো : ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের সামাজিক ঐক্য, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে “সিলেট কমিউনিটি অফ ওমান এর উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ মে মাস্কাটের আল-আক্সান্দ্রিয়া রেস্তোরায় স্থানীয় সময় রাত ৮টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মখছুদ বিন খছরুজ্জামান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম, আহমদ সুমন, মুজাহিদ চৌধুরী ও মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মতিউর রহমান সাদী, মামুন আহমেদ শরীফ তালুকদার, মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল হক, সবুজ মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন, আখলুছ মিয়া, নূরুল আমিন সুমন, আব্দুল মুকিদ, আলমগীর আলম।বক্তারা বলেন, ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে “সিলেট কমিউনিটি অফ ওমান”। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন গিয়াস উদ্দিন লকুছ মিয়া, ইঞ্জিনিয়ার আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ হোসেন, শহিদ চৌধুরী, আব্দুল আজিজ ও বাবর মিয়াসহ আরও অনেকে। আহ্বায়ক কমিটিতে সোহরাব হোসেন বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মতিউর রহমান সাদীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম, আহমদ সুমন, খসরুজ্জামান, মুজাহিদ চৌধুরী, দুলাল আহমদ, আক্তার হোসেন, আলমগীর হোসেন, গোলাম মৌলা রিপন ও আহমদ বশির। কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ সুজন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মামুন আহমেদ শরীফ তালুকদার। এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা আশিকুল ইসলাম, মোঃ এমাদ, মাওলানা এম এ হাসান, জুয়েল আহমদ, সুমন আহমদ, সবুজ মিয়া, সোহেল মিয়া, আহমাদ রানা, জাহাঙ্গীর আলম, এনামুল হক, মাওলানা রসিদ আহমদ, রঞ্জন সূত্রধর, মাওলানা আব্দুল হালিম (সাতবাকী), মোঃ দেলোয়ার, কোরবান আলী, এমাদ হোসেন ও বাবুল আহমেদ।

সিলেট কমিউনিটি অফ ওমান এর আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট: ০১:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬