০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৮:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • 2

সূর্যোদয় ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২০ সেপ্টেম্বর রাত সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। রবিবার রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান। উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, খবর পেয়ে আমিসহ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। এরপর থানা পুলিশ রুমে প্রবেশ করবে। তবে কখন তিনি আত্মহত্যা করেছেন এবিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি— বলেন ডিসি। গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাবেক এমপি ও মরিয়ম খাতুনের ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সে সময় এমপি নজরুল দাবি করেছিলেন, প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে পারিবারিকভাবে মরিয়ম তাঁর দ্বিতীয় স্ত্রী হয়েছেন। নৈতিক স্খলনের অভিযোগে গত জুলাই মাসেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে।

সর্বাধিক পঠিত

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট: ০৮:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬