১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

  • আপডেট: ০৭:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • 13

সূর্যোদয় ডেস্ক : মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার ১৯ সেপ্টেম্বর বিকেল পৌনে ৩টার দিকে মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় প্রাইভেটকারের চালককে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ পাঁচজন ছিলেন। তারা মহাসড়কের পাশে মায়ামি রেস্টুরেন্টে দুপুরের খাবার খেয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী নিউ বলেশ্বর নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের ভাষ্য, প্রাইভেটকারটি উল্টো পথে চলছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আহত চারজনকে উদ্ধার করে হামদর্দ বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বাধিক পঠিত

রাজধানীর মিরপুরে দুই বাসে আগুন

মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আপডেট: ০৭:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬