১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র

  • আপডেট: ০৩:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • 7

সূর্যোদয় ডেস্ক : || : চট্টগ্রামের পটিয়া পৌরসভার সাবেক মেয়র আইয়ুব বাবুল হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। গতকাল ২২ জুন সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি মায়ের জানাজায় অংশ নেন। এর আগে, দুপুরে তার মায়ের মৃত্যু হলে রাত নয়টা থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। তিনি আওয়ামী লীগের উপজেলা কমিঠির সহসভাপতি। পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, ২০২৫ সালে ২৯ এপ্রিল থেকে কারাগারে থাকা এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের পাহারায় পটিয়ায় আসেন তিনি। রাত সাড়ে নয়টার দিকে পটিয়া আদালত জামে মসজিদ চত্বরে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। সেসময় হাতকড়া পরে জানাজায় অংশ নেন আইয়ুব বাবুল। পরে পারিবারিক কবরস্থানে তার মায়ের মরদেহ দাফন করা হয়।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

হাতকড়া পরে মায়ের জানাজায় অংশ নিলেন পটিয়ার সাবেক মেয়র

আপডেট: ০৩:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬