১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে

  • আপডেট: ০৯:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • 14

সূর্যোদয় ডেস্ক : || : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল, মাত্রা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুই জানা যায়নি।প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্যও এখনো জানা যায়নি। আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রুপগঞ্জ। এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ও গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সেই হিসাবে, এই নিয়ে জুন মাসেই তিনবার ভূমিকম্প অনুভূত হলো। 

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে

আপডেট: ০৯:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬