০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কন্যা সন্তানের বাবা হলেন মেগাস্টার শাকিব খান

  • আপডেট: ০৫:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • 23

সূর্যোদয় ডেস্ক : ঢালিউড মেগাস্টার শাকিব খান কন্যা সন্তানের বাবা হয়েছেন। কন্যাসন্তানের খবরটি নিশ্চিত করেছেন বুবলী। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে ট্যাগ করা এক পোস্টে কন্যাসন্তানের খবর জানান বুবলী। তাদের কন্যার নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্ট করা এক ফটোকার্ড থেকে জানা যায়, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়। কার্ডে আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও বুবলীর নাম উল্লেখ করা হয়েছে।বুবলী পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। উল্লেখ্য, শাকিব খান ও বুবলীর ঘরে এর আগে এক পুত্রসন্তান রয়েছে, যার নাম শেহজাদ খান বীর। গত বছর যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী ও সন্তানকে নিয়ে সময় কাটিয়েছিলেন শাকিব খান। এরপর কয়েক মাস ধরে বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে কন্যাসন্তানের আগমনের সুখবর জানালেন এই তারকা দম্পতি।

সর্বাধিক পঠিত

মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

কন্যা সন্তানের বাবা হলেন মেগাস্টার শাকিব খান

আপডেট: ০৫:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬