সূর্যোদয় ডেস্ক : কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন। গত বুধবার (৩ জুন) ভোরের এই হামলায় বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহতরা হলেন- শারমিন আখতার (মানিকগঞ্জ), বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। মো. রাসেল শেখ (ফরিদপুর) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মো. খলিল গাজী (সাতক্ষীরা)। শিরিন আখতার (পটুয়াখালী) ও মো. শরিফুল ইসলাম (ধামরাই, ঢাকা)। এদিন হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং অন্তত ৬৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে বিমানবন্দর কর্মী, যাত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। আহত বাংলাদেশি প্রবাসীদের খোঁজখবর নিতে এবং তাদের চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত হাসপাতালে ছুটে যান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি চিকিৎসাধীন প্রবাসীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে দূতাবাস জানিয়েছে, চিকিৎসাধীন বাংলাদেশিরা বর্তমানে আশঙ্কামুক্ত এবং তাদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, প্রবাসীদের যে কোনো সংকটে দূতাবাস পাশে থাকবে।
০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:




















