১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জন নিহত

  • আপডেট: ০৪:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • 21

কাতার ব্যুরো : কাতারে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজনই বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী এলাকার। অন্যজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসীরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক।নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক জানান, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে পাঁচ প্রবাসরি মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ জন নিহত

আপডেট: ০৪:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬