ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গাজীপুরের টঙ্গীতে ৬ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মোসলেম উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার ২৫ অক্টোবর দুপুরে আদালতের ইন্সপেক্টর আহসান উল্ল্যাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই মাদ্রাসা শিক্ষকের জামিন চেয়ে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জর করেছেন। গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মোসলেম উদ্দিনকে মারধর করে পুলিশে দেন শিশুটির স্বজন ও স্থানীয়রা। গেলো বুধবার টঙ্গীর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়। অন্যদিকে, মাদ্রাসায় হামলা, ভাঙচুর ও শিক্ষকদের মারধরের অভিযোগে থানায় পৃথক অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

















