০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষ্যে আরব আমিরাতে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা

মুহাম্মদ এরশাদুল হক, আরব আমিরাত থেকে: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। শারজাহ কো-অপারেটিভ সোসাইটি নামে একটি রিটেইলার প্রতিষ্ঠান এই মূল্যছাড়ের ঘোষণা দেয়।

দাম কমানো এসব আইটেমের বেশিরভাগই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য। এছাড়া রান্নার তেল এবং ময়দার মতো পণ্যের দামও ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। জানা গেছে, শারজাহ কো-অপারেটিভ সোসাইটি গত বুধবার ঘোষণা করেছে তারা ২০২৪ সালের পবিত্র রমজান মাসের জন্য ৩৫ মিলিয়ন দিরহাম বরাদ্দ করেছে এবং প্রায় ১০ হাজার আইটেমের দাম কমিয়েছে। তারা বলছে, দাম কমানো এই আইটেমগুলোর প্রায় ৮০ শতাংশই অত্যাবশ্যকীয় খাদ্য পণ্য এবং সমগ্র আমিরাতজুড়ে অবস্থিত তাদের ৬৭ টি শাখায় এগুলো পাওয়া যাবে।

রান্নার তেল, ময়দা এবং চালের মতো প্রধান মুদি পণ্যের দাম ৭৫ শতাংশ পর্যন্ত হ্রাস পাবে। গত ২২ ফেব্রুয়ারি থেকেই পণ্যের এই মূল্যছাড় শুরু হয়েছে। এছাড়াও প্রাথমিকভাবে ওই ১০ হাজার পণ্যের বাইরে থাকা আইটেমগুলোর ওপর সাপ্তাহিক অফারগুলোতেও অতিরিক্ত আরও মূল্যছাড় পাওয়া যাবে।

এছাড়া যানজট নিরসনে এবং গ্রাহকদের আরও বেশি সুবিধা প্রদানের জন্য ড্রাইভ-থ্রু শপিংয়ের মতো সুযোগ চালু করার দিকেও নজর দিচ্ছে আরব অমিরাতের এই খুচরা বিক্রেতা সংস্থাটি। এর আগে গত মঙ্গলবার দুবাই-ভিত্তিক খুচরা বিক্রেতা ইউনিয়ন কোপও ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশের মধ্যে ৪ হাজার পণ্যের ওপর মূল্যছাড় ঘোষণা করেছে।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

রমজান উপলক্ষ্যে আরব আমিরাতে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা

আপডেট: ১১:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪