১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

  • আপডেট: ১০:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 6

অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী

সূর্যোদয় ডেস্ক : || : রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী রোটারি ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ “Avenues of Service Award 2026-2027” অর্জন করেছেন। গত ২৫ জুলাই রাজধানীর এসকেএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রিপসা টিম লার্নিং সেমিনার (RTLS)-এ রোটারি কান্ট্রি কো-অর্ডিনেটর ফর বাংলাদেশ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (PDG) ইশতিয়াক এ জামান তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও পিন তুলে দেন। বর্তমানে রোটারিয়ান অ্যাড. শওকত আউয়াল চৌধুরী রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাডভাইজার (RIPSA) টিমে কো-অর্ডিনেটর, ফিন্যান্স (ডি-৬৫) এবং কো-চেয়ার, লিগ্যাল কমিটি, সেন্ট্রাল টিম (ডি-৬৪ ও ডি-৬৫), বাংলাদেশ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ সালে রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালে যোগদানের মাধ্যমে রোটারি অঙ্গনে পথচলা শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব, সেবামূলক কর্মকাণ্ড এবং রোটারির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে আসছেন। রোটারি ইন্টারন্যাশনালের এ সম্মানজনক স্বীকৃতি অর্জনে রোটারি অঙ্গনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অ্যাড. শওকত আউয়াল চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি মানবসেবামূলক কার্যক্রমে নেতৃত্ব দিয়ে রোটারির আদর্শ ও মূল্যবোধকে আরও সমৃদ্ধ করবেন।

সর্বাধিক পঠিত

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক অ্যাওয়ার্ড পেলেন অ্যাড. শওকত আউয়াল

আপডেট: ১০:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬