চট্টগ্রাম ব্যুরো <:> ফটিকছড়ি উত্তর উপজেলার বাগানবাজার ইউপির গজারিয়া জেবুন্নেছাপাড়া উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট ইউসুফ আলম মাসুদ। ২২ জুলাই বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম’র বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত পত্রে আগামী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ঠ এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। অনুমোদিত কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ করে নিয়মিত কমিটি গঠন করবেন বলে পত্রে উল্লেখ করা হয়েছে। কমিটিতে এডভোকেট ইউসুফ আলম মাসুদ সভাপতি,আব্দুল মমিন মজুমদার সদস্য সচিব, এজেডএম আলমগীর শিক্ষক প্রতিনিধি, খোরশেদ আলম অভিভাবক সদস্য। এ ব্যাপারে এডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন, আমি বিশ্বাস করি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব। আমার লক্ষ্য হবে একটি নিরাপদ, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী তার মেধা ও সম্ভাবনার সর্বোচ্চ বিকাশের সুযোগ পাবে।
০১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত






















