সূর্যোদয় ডেস্ক: দিনাজপুরে জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে বিআরটিসি বাস ধাক্কা দিলে এ ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।
৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রানীরবন্দর বাজারে ভ্যানটি যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী বিআরটিসি একটি বাস ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩ ভ্যানটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে।


























