১০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী

  • আপডেট: ১১:০৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 9

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সারা দেশের পূজামণ্ডপগুলো। আজ ১৭ অক্টোবর শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল নেমেছে। চণ্ডীপাঠ ও পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আরাধনায় মগ্ন রয়েছেন ভক্তরা। মহাসপ্তমীর সকালে পূজার প্রধান আকর্ষণ ছিল নবপত্রিকা প্রবেশ ও স্থাপন (যা লোকমুখে ‘কলাবউ স্নান’ নামে পরিচিত)। শাস্ত্রমতে, নয়টি গাছের পাতা ও চারা একত্রিত করে তৈরি নবপত্রিকাকে নিকটস্থ জলাশয়ে বা নদীতে নিয়ে স্নান করানো হয়। এরপর দেবীর পাশে স্থাপন করে মহাসপ্তমীর মূল পূজা শুরু হয়। নবপত্রিকা স্থাপনের পর দর্পণে দেবীর মহাস্নান করানো হয় এবং শাস্ত্রীয় বিধি মেনে দেবীর প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠা করা হয়। পঞ্জিকামতে, এ বছর দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটেছে ঘোড়ায় (ঘোটকে) চড়ে, যার ফল হিসেবে শাস্ত্রে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত থাকে। তবে দেবী বিদায় নেবেন নৌকায় চড়ে, যা শষ্যপূর্ণা বসুন্ধরা ও মর্ত্যলোকের জন্য শুভ ও কল্যাণকর বার্তা বহন করে। এ বছর সারা দেশে রেকর্ডসংখ্যক ৩৩,৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে ২৫৮টি মণ্ডপ। সারাদেশে উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবী দলের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ মহাসপ্তমী শেষে আগামীকাল রোববার সারা দেশে মহাসপ্তমীর পরবর্তী আনুষ্ঠানিকতা ও মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হবে, যেখানে কুমারী পূজা ও সন্ধিপূজাকে কেন্দ্র করে ভক্তদের মাঝে বাড়তি আমেজ থাকবে।

সর্বাধিক পঠিত