১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

  • আপডেট: ০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • 21

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গাজীপুরের ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড (ওষুধ কারখানায়) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। শনিবার ১৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈরের সফিপুর এলাকায় দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড” এর ওষুধ কারখানার হারবাল সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়।পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সব শ্রমিক কারখানা থেকে বের হয়ে আসেন। শ্রমিকরা কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ছয়তলা ভবনের নিচতলায় স্টোরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এর আগে গত বুধবার টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সর্বাধিক পঠিত

ধর্মীয় অনুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে পিটিয়ে হত্যার আসামী আমিনীকে গ্রেপ্তার

ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

আপডেট: ০৭:০০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬