১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ বিদায়ে রোটন, শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র দেবাশীষ ও ছাত্রলীগ নেতা ইরান

  • আপডেট: ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • 12

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মরহুম মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের রাউজান পৌরসভার সাবেক মেয়র দেবাশীষ পালিত ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য বখতিয়ার সাঈদ ইরান। পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল রবিবার ১১ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে পেট্রাপোল-বেনাপোল চেকপোস্ট দিয়ে তাঁর মরদেহ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এরপর মরদেহ প্রথমে ঢাকায় আনা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁর জন্মস্থান চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে নিয়ে যাওয়া হয় সেখানে হাজার মানুষ তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে (ফুসফুস বা পাকস্থলীর ক্যানসার) আক্রান্ত ছিলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাউজানের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার ১০ অক্টোবর সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যুবরন করেন।

সর্বাধিক পঠিত