১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল

  • আপডেট: ১০:১৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • 3

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৪১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ২১,৯৩৩ জন যাত্রী। শুক্রবার ২৩ অক্টোবর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। আর সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে। অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল যাত্রীদের। তবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফ্লাইট বাতিল হওয়ায় এসব যাত্রীকে ঢাকা থেকে বহন করা হয়নি।
এর আগে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপ করায় ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে তিন দফায় ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।

সর্বাধিক পঠিত

বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল

বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল

আপডেট: ১০:১৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬