সূর্যোদয় ডেস্ক: সচেতন পাঠকের জাতীয় দৈনিক সূর্যোদয়ের সহকারী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুসলেহ উদ্দিন আল রাজি।
গত ৫ ডিসেম্বর দৈনিক সূর্যোদয়ের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ কর্তৃক দায়িত্ব অর্পণ করেন মুসলেহ উদ্দিন আল রাজিকে।
তিনি সাংবাদিকতার উপর বিভিন্ন প্রশিক্ষন গ্রহণ করেন। মুসলেহ উদ্দিন আল রাজির জন্ম ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারী ফেনী জেলার সোনাগাজী থানার মতিগঞ্জে। তার বাবা আব্দুল্লাহহীল বাকি হেলাল শিক্ষক এবং মা ডা.শাহনাজ ইয়াসমিন চৌধূরী।

























