১১:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দৈনিক সূর্যোদয়ের বার্তা সম্পাদক পদ থেকে মিশু দাশকে অব্যাহতি

  • আপডেট: ০৯:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • 8

সূর্যোদয় ডেস্ক : || : জাতীয় দৈনিক সূর্যোদয়-এর প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পত্রিকাটির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী মিশু দাশকে তার দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত সম্পাদকের আদেশক্রমে গৃহীত এ সিদ্ধান্ত ৫ আগস্ট ২০২৬, বুধবার থেকে কার্যকর হয়েছে। অব্যাহতির পর থেকে দৈনিক সূর্যোদয়ের বার্তা সম্পাদক বা অন্য কোনো দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে মিশু দাশের পত্রিকাসংক্রান্ত কোনো কার্যক্রম পরিচালনার এখতিয়ার থাকবে না। দৈনিক সূর্যোদয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, ৫ আগস্ট ২০২৬ থেকে মিশু দাশের সঙ্গে পত্রিকার কোনো প্রশাসনিক, সম্পাদকীয়, সংবাদ, বিজ্ঞাপন, আর্থিক বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক বিষয়ে যোগাযোগ বা লেনদেন সম্পূর্ণভাবে নিজ দায়িত্বে করতে হবে। এ ধরনের যোগাযোগ, লেনদেন বা কার্যক্রমের কোনো দায়ভার দৈনিক সূর্যোদয় কর্তৃপক্ষ বহন করবে না। একই সঙ্গে অব্যাহতির পর মিশু দাশের ব্যবহৃত কোনো গাড়ি, ব্যক্তিগত বা অন্য কোনো যানবাহনে দৈনিক সূর্যোদয়ের লোগো, নাম, স্টিকার, পরিচয়পত্র, প্রেস কার্ড বা পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ধরনের পরিচয়চিহ্ন প্রদর্শন বা ব্যবহার করা হলে বিষয়টি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন ব্যবহার হিসেবে গণ্য হবে। এ ধরনের কোনো ঘটনা কারও নজরে এলে তাৎক্ষণিকভাবে দৈনিক সূর্যোদয় কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া দৈনিক সূর্যোদয়ের নাম, লোগো, পরিচয়পত্র, প্রেস কার্ড, স্টিকার বা অন্য কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় ব্যবহার করে কেউ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দিলে তার দায়ভারও দৈনিক সূর্যোদয় কর্তৃপক্ষ বহন করবে না। এ বিষয়ে দৈনিক সূর্যোদয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা, সংবাদদাতা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অন্যান্য পক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সর্বাধিক পঠিত

ইপিজেডে সন্ত্রাসী কর্মকাণ্ডের আলোচনায় নবগঠিত যুবলীগের যুগ্ম আহবায়ক হাসেম

দৈনিক সূর্যোদয়ের বার্তা সম্পাদক পদ থেকে মিশু দাশকে অব্যাহতি

আপডেট: ০৯:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬