১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ

  • আপডেট: ১০:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 27

সূর্যোদয় ডেস্ক : || : ছয় দিনের বিরতি শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে। মঙ্গলবার ৭ জুলাই বিকেল ৩টায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। গত ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। চলতি অধিবেশনে এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বাজেট পাসের পাশাপাশি অর্থ বিল ও সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন পেয়েছে। এর আগে গত ১১ জুন সংসদে বাজেট উত্থাপনের পর সরকার ও বিরোধী দলের সদস্যরা দীর্ঘ সময় ধরে বাজেটের ওপর আলোচনা করেন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতেও বক্তব্য দেন। অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইন-শৃঙ্খলাসহ বিভিন্ন জাতীয় ইস্যু তুলে ধরেন তারা।

সর্বাধিক পঠিত

বন্যা মোকাবিলায় চট্টগ্রামের অধিকাংশ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ

আপডেট: ১০:২৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬