০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

  • আপডেট: ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
  • 174

বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন।

২৭ জুন মঙ্গলবার সকালে উপজেলার এরুলিয়া এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকবাউলিয়া গ্রামের রাশেদ শেখের দুই শিশু কন্যা আশা মনি (৭) ও খাদিজা (৩) এবং অটোরিকশাচালক আমিনুল ইসলাম (৩০)। এ ঘটনায় নিহত দুই বোনের বাবা-মা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে এরুলিয়া এলাকায় অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর আরও এক শিশু ও অটোরিকশাচালকের মৃত্যু হয়। ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, নিহত শিশু দুটির বাবা রাশেদ কাঠমিস্ত্রির কাজ করতেন। ঈদ উপলক্ষে সকালে বিবির পুকুর থেকে অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে এরুলিয়াতে গরুবোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩

আপডেট: ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩