সূর্যোদয় প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বাড়িতে উঠে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা আহত হয়েছে। আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৯ মে সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।
ধনবাড়ী থানার (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় তার বাবা গুরুত্বর আহত হয়।


























