সূর্যোদয় ডেস্ক : পরকীয়ার জেরে ভেঙে গেল দুটি সংসার। তবে ঘটনাটি এখানেই থেমে থাকেনি। স্ত্রীকে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যেতে দেখে প্রতিশোধমূলক সিদ্ধান্ত নেন স্বামী। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে সাতক্ষীরা জেলার বাসিন্দা রাজু মিয়া পেকুয়া গ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। কর্মস্থলের সুবাদে তিনি এলাকায় বসবাস করতেন। পাশাপাশি বসবাসের কারণে রাজুর সঙ্গে হাসানের স্ত্রী জহুরার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, গত ৭ মে রাজু মিয়া জহুরাকে নিয়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। পরে চলতি মাসের ৪ জুন সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছর বয়সী সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে বিয়ে করেন হাসান। এ বিষয়ে হাসান মিয়া বলেন, রকীয়া সম্পর্কের শাস্তি দিতেই ও আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাই আমি ওর স্ত্রীকে নিয়ে এসেছি।
১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:


















