০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাক পিকআপের ধাক্কা নিহত ৪

  • আপডেট: ০১:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 17

সূর্যোদয় ডেস্ক : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ জুন ভোররাতে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল মামুন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরগিবাহী একটি পিকআপ সড়কে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা ও পিকআপচালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাগর (২২) এবং ভোলা সদর এলাকার সুমন (২৬)। দুর্ঘটনার খবর পেয়ে সখীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বাধিক পঠিত

মোবাইলে ২০২৬ বিশ্বকাপের খেলা দেখবেন যেভাবে

টাঙ্গাইলে বাঁশবোঝাই ট্রাক পিকআপের ধাক্কা নিহত ৪

আপডেট: ০১:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬