০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিব হলেন দুই কর্মকর্তা মামুনুর রশীদ ভূঞা ও মো. কামরুজ্জামান

  • আপডেট: ০৫:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • 9

সূর্যোদয় ডেস্ক : || : সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এ দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সচিব পদে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তার একজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা। পদোন্নতির পর তাকে আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগেই পদায়ন করা হয়েছে। অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামানও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির পর তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।

সর্বাধিক পঠিত

দেশপ্রেমিকদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে: জামায়াত আমির

সচিব হলেন দুই কর্মকর্তা মামুনুর রশীদ ভূঞা ও মো. কামরুজ্জামান

আপডেট: ০৫:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬